দূরে আছি, ভাল নেই!

"আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ির আবডালে ফসলের ঘুম

তেমনি তোমার নিবিড় চলা

মরমের মূল পথ ধরে"

হ্যাঁ,  আমার জীবনেও তুমি এমনটাই ছিলে,  ভেতর, বাহির, অন্তর সবটা জুড়ে শুধু তুমিই তুমি। 
কুসুম যেমন তার পাপড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখতো,  আমি তোমাকে নিয়ে ভাবনা গুলো সাজিয়ে রাখতাম মনের গভীরে,  এই তোমাকে আগলে রাখতাম মনের গোপনে।  

তোমার ভাল লাগাই ছিলো আমার সার্থকতা। অভিমান ছিলো আমার ভালবাসা।  মিথ্যে কুনশুটি, অকারণে বকবক, কিংবা একটু হিংসা ছিলো আমার প্রতিদিনের অক্সিজেন। 


হয়তো ভুল কিংবা মিথ্যা স্বপ্ন বলে মেনে নিতে পারতাম।  কিন্তু এই স্বপ্নটা তো আমি সত্যই দেখেছিলাম।  তা ভাঙ্গার কষ্ট আমি মানিয়ে নিতে পারবো কিনা জানা নেই।  তবুও দূরে চলে এসেছি।  নিজ হাতে স্বপ্নকে করেছি আহত,  মৃত্যুর মুখোমুখি আমার স্বপ্ন গুলো।
 "দুঃখ নেই কষ্টে আজ,নেই ব্যাথা আঘাতে"

দূরে থেকেই ভাল চাই,  ভালবেসে যাই জানি এতে বাঁধা নাই। না পাওয়ার ব্যাথা কি এটা তে মিটে যাবে?
সত্যিই কি আমি ভাল থাকবো?  এজাতীয় প্রশ্নগুলো মনের কোণে উকি দেয় ঠিকই কিন্তু একটাই উত্তর- জানি না,  তবুও ভুলে যেতে হবে থাকে।  দূর থাকতে হবে তার কাছ থেকে।  

কবি বলেছিলেন --" শিশিরে কি ভিজে মাটি, বিনা বরিষে " 
তাহলে বরিষা না আসিলে যেমন মাটি ভিজবে না, তেমন করে হয়তো তার কাছ থেকে দূরে থাকিতে থাকিতে দূরত্বটা আর বুঝা যাবে না।  এটাও জানি মানুষ যেমন কখনও তার গন্তব্য ভুলে না আমিও তাকে ভুলতে পারবো না।  আহ্ ভালবাসা যে এমন হয় তা তাকে না দেখলে বোদহয় জানতে পারতাম না।  

স্মৃতি গুলো সব মনের মধ্যে সংগোপনে রেখে দিয়েছি,  মন খারাপের কোন দিনে হয়তো আর গোপন থাকবে না।  ভেসে উঠবে চোখে, আর সেই স্মৃতিতে ভাসতে ভাসতে চোখের কিনারা দিয়ে গড়িয়ে পরবে কয়েক ফোঁটা জল। হয়তো অন্য কেউ মুছে দিবে,  অন্য কারো জন্য ঝড়ানো সেই নোনা জল, আর আমি হয়তো বলবো আজও দূরে আছি ভাল নেই। 

মন্তব্যসমূহ

সময়ের সেরা লেখার কানেকশন

বড় বোন

ভালবাসা

সুখ এবং পরিবার