কিছুক্ষণ !!

স্বপ্নভরা দুটি চোখে আজ নেমেছে ঘুম,
এইতো কিছুদিন তারপর চিরমুক্তি আমার,
বিপুলা পৃথিবীতে ক্ষণিকের অতিথি আমি, 
চিরমুক্তির অপেক্ষা,
নিরবে মেনে নেওয়া, 
তার চলে যাওয়া আর আমার হৃদের আর্তনাদ। 

ভুল শতেক, 
আর করেনা জ্বালাতন, 
মন চায় না ফিরতে পিছু, ব্যাথা সব ভালবাসা, 
মেনে নিয়েছি সব কারণ কিংবা অকারণ। 

কথা সব ব্যাথা হয়ে হৃদয়ে করে আক্রমন, 
তবুও বেঁচে আছি,  আর কিছুদিন তারপর, 
মুক্ত আকাশে ডানা মেলে চিরমুক্তি। 


নেই কোন দুঃখ, ব্যাথা, নেই মনে তার কথা, 
আমি শুধু আমার হবো, হবে স্বর্গবাস;
তার চোখে থাকিয়ে দেখবনা আমার সর্বনাশ। 

মন্তব্যসমূহ

সময়ের সেরা লেখার কানেকশন

বড় বোন

ভালবাসা

সুখ এবং পরিবার