বড় বোন
বড় বোন সর্ম্পকটা খুবই নিকটের এবং অতি মমতা আর ভালবাসা দিয়ে ঘেরা। সবার জীবনটা একরকম হয় না। সৃষ্টিকর্তা হয়তো সবার কপালে এই মমতাময়ী মেয়ে/নারীর ভালবাসা কিংবা মিষ্টি শাসনটা দিয়ে দেন নি। অনেকেরই বোন নেই, তারা কিছুটা হলেও অভাগা একজন বোনের ছোট ভাই হিসাবে যা বুঝি। যাহোক আমার কপালটা ভাল ছিলো, তাই দুইটা বড় বোন জুটেছে। সকল বড় বোনের বিয়ে হয়ে যায় আমি অবুঝ থাকতে থাকতেই। অনেক বড় তাই উনার কাছ থেকে উপদেশ আর শাসন ছাড়া কিছুই পাই নি। তবে দ্বিতীয় জন আমার বড় হলেও বেশী নয় ৫ বছরের বড়। আর জীবনের সবচাইতে বেশি পরিবারের যে সদস্যের সাথে সময় কাটিয়েছি তিনি এই বোন(মা এর পরের স্থান হবে ঠিক)। মা-বাবা চাকরিজীবী। বাবা অামাদের গ্রাম থেকে দূরে চালরি করার সুবাদে সেখানেই থাকতে হতো। প্রতি সপ্তাহে আসতেন। আর আমরা মা এর সাথে থাকতাম। বাবাকে খুব ভয় পেতাম (এখনও) তবে মাকে খুব কমই ভয় পেতাম। এটা শুধু আমার মাঝে না, আমারা ভাই বোন সবার জন্য ই। মা প্রতিদিন চলে যেতেন তার কর্মক্ষেত্রে, ১২ টা তে স্কুল শেষ করে বাসায় ফিরতাম। একা একা বাসায় খেয়ে দেয়ে একটা ঘুম। ঘুম বাঙ্গতো সেই ব...