পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বড় বোন

ছবি
বড় বোন সর্ম্পকটা খুবই নিকটের এবং অতি মমতা আর ভালবাসা দিয়ে ঘেরা।  সবার জীবনটা একরকম হয় না।  সৃষ্টিকর্তা হয়তো সবার কপালে এই মমতাময়ী মেয়ে/নারীর ভালবাসা কিংবা মিষ্টি শাসনটা দিয়ে দেন নি। অনেকেরই বোন নেই, তারা কিছুটা হলেও অভাগা একজন বোনের ছোট ভাই হিসাবে যা বুঝি। যাহোক আমার কপালটা ভাল ছিলো,  তাই দুইটা বড় বোন জুটেছে।  সকল বড় বোনের বিয়ে হয়ে যায় আমি অবুঝ থাকতে থাকতেই। অনেক বড় তাই উনার কাছ থেকে উপদেশ আর শাসন ছাড়া কিছুই পাই নি। তবে দ্বিতীয় জন আমার বড় হলেও বেশী নয় ৫ বছরের বড়। আর জীবনের সবচাইতে বেশি পরিবারের যে সদস্যের সাথে সময় কাটিয়েছি তিনি এই বোন(মা এর পরের স্থান হবে ঠিক)। মা-বাবা চাকরিজীবী।  বাবা অামাদের গ্রাম থেকে দূরে চালরি করার সুবাদে সেখানেই থাকতে হতো।  প্রতি সপ্তাহে আসতেন।  আর আমরা মা এর সাথে থাকতাম।  বাবাকে খুব ভয় পেতাম (এখনও) তবে মাকে খুব কমই ভয় পেতাম।  এটা শুধু আমার মাঝে না, আমারা ভাই বোন সবার জন্য ই। মা  প্রতিদিন চলে যেতেন তার কর্মক্ষেত্রে, ১২ টা তে স্কুল শেষ করে বাসায় ফিরতাম। একা একা বাসায় খেয়ে দেয়ে একটা ঘুম।  ঘুম বাঙ্গতো সেই ব...

সুখ এবং পরিবার

ছবি
সুখ এবং পরিবার নিয়ে আজ অনেক অনলাইনে খোঁজাখুজি করার পর যা পেলাম,  আর নিজের অভিমত যুক্ত করে... পরিবার হলো প্রতিটা মানুষের সবচাইতে শ্রেষ্ট বিদ্যাপীঠ।  আর সকল সুখের আধার। সমাজে সুখি পরিবারের চাইতে,  সুখহিন পরিবারের সংখ্যা বেশি।  এর কারণটা অবশ্য সহজ এবং দ্বিপ্তমান। আসলে আজকের খোঁজাখুজিতে বেশি প্রধান্য দিয়েছিলাম শিশু বা পরিবারের সন্তাদের উপর। মা বাবা ভাল তাই বলে যে সব মা বাবাই ভাল তা না।   আবার অনেক সময় দেখা যায় বাবা বা মা কেউ একজন কর্ক্রস থাকে,  কেউ একজন খুব ভাল।  যেমন আমার বাবার শাসন মা এর ভালবাসাতে পুষিয়ে নেওয়া যায়।  আবার বাবা সব সময় এমন না,  যে সব সময় শাসন করতে চায়।  তো অনেক মা বাবাই আছে যারা তাদের সন্তানকে খুব শাসনে রাখতে চায়।  " বেশি আঁটে সুতা ছেঁড়ে যায় " বলে একটা কথা আছে।  অনেকের ক্ষেত্রে তা ই হয়।  অনেকের জন্য ভিন্ন। বেশি শাসনে কি হতে পারে?   ১. অতিরিক্ত শাসনের মধ্যে বড় হওয়া সন্তানেরা সাধরণত অনেক জেদি স্বভাবের হয়ে থাকে , আর এইটা তাদের চরিত্রের একতা বৈশিষ্ট্যা হয়ে যায়। ২. সন্তান সবসময় শাসনের মুখে থাকলে নি...

কিছুক্ষণ !!

স্বপ্নভরা দুটি চোখে আজ নেমেছে ঘুম, এইতো কিছুদিন তারপর চিরমুক্তি আমার, বিপুলা পৃথিবীতে ক্ষণিকের অতিথি আমি,  চিরমুক্তির অপেক্ষা, নিরবে মেনে নেওয়া,  তার চলে যাওয়া আর আমার হৃদের আর্তনাদ।  ভুল শতেক,  আর করেনা জ্বালাতন,  মন চায় না ফিরতে পিছু, ব্যাথা সব ভালবাসা,  মেনে নিয়েছি সব কারণ কিংবা অকারণ।  কথা সব ব্যাথা হয়ে হৃদয়ে করে আক্রমন,  তবুও বেঁচে আছি,  আর কিছুদিন তারপর,  মুক্ত আকাশে ডানা মেলে চিরমুক্তি।  নেই কোন দুঃখ, ব্যাথা, নেই মনে তার কথা,  আমি শুধু আমার হবো, হবে স্বর্গবাস; তার চোখে থাকিয়ে দেখবনা আমার সর্বনাশ। 

দূরে আছি, ভাল নেই!

ছবি
"আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে" হ্যাঁ,  আমার জীবনেও তুমি এমনটাই ছিলে,  ভেতর, বাহির, অন্তর সবটা জুড়ে শুধু তুমিই তুমি।  কুসুম যেমন তার পাপড়ির আবডালে ফসলের ঘুম ঢেকে রাখতো,  আমি তোমাকে নিয়ে ভাবনা গুলো সাজিয়ে রাখতাম মনের গভীরে,  এই তোমাকে আগলে রাখতাম মনের গোপনে।   তোমার ভাল লাগাই ছিলো আমার সার্থকতা। অভিমান ছিলো আমার ভালবাসা।  মিথ্যে কুনশুটি, অকারণে বকবক, কিংবা একটু হিংসা ছিলো আমার প্রতিদিনের অক্সিজেন।  হয়তো ভুল কিংবা মিথ্যা স্বপ্ন বলে মেনে নিতে পারতাম।  কিন্তু এই স্বপ্নটা তো আমি সত্যই দেখেছিলাম।  তা ভাঙ্গার কষ্ট আমি মানিয়ে নিতে পারবো কিনা জানা নেই।  তবুও দূরে চলে এসেছি।  নিজ হাতে স্বপ্নকে করেছি আহত,  মৃত্যুর মুখোমুখি আমার স্বপ্ন গুলো।  " দুঃখ নেই কষ্টে আজ,নেই ব্যাথা আঘাতে" দূরে থেকেই ভাল চাই,  ভালবেসে যাই জানি এতে বাঁধা নাই। না পাওয়ার ব্যাথা কি এটা তে মিটে যাবে? সত্যিই কি আমি ভাল থাকবো?  এজাতীয় প্রশ...

I'm Fine

ছবি
সব কিছুর পর ভাল আছি, নিজের কাছে। অবহেলিত মানুষগুলো একদিন অভিমান করতে শিখে যায়,  না পাওয়ার কষ্ট বুকে নিয়ে ঘুমাতে পারে খুব সহজেই। সেই চেনা শহর, সেই চেনা রাস্তা সব কিছু ভুলে থাকতে পারে, যদিও মন তা মেনে নেয় না।  হাজার ব্যাথা বুকে নিয়ে সেই কংক্রিটের পথ গুলো পারি জমায় অন্য কোন মায়ায়। হয়তো সেটা নিজের জন্য ভালবাসা,  অন্য কেউ সেটা বুঝতে নাও পারে।  দেখা যাবে দিন শেষে হিসেবের খাতায় দোষি থেকে যাবো আমি। আমি হয়তো দোষি, পাপি এই পৃথিবীর কাছে, তার কাছেও তাই। কিন্তু আমি আমার কাছে একজন স্বাধীন ও মুক্ত মানুষ।

ভালবাসা

ছবি
অভিমান গুলোর সেদিনই মৃত্যু হয়েছে, যখন তুমি ভালবেসে ছুঁয়েছিলে হাত রেখে হাতে। বার বার প্রেমে পরি তোমার, নির্লজ্জ প্রেমিক, মনের এ কেমন মায়া,বেঁধে রাখে তোমার  সাথে।  হাজার জনম দিয়া পারি, তোমাতেই ভালবাসি, হৃদয় মন্দিরে আমার তোমারি পূজা প্রতিটি প্রভাতে। তোমার স্বপ্ন, তোমার কল্পনা এতেই আমার বাস, তুমি মিষ্টি বকুল কিংবা চাঁদ পূণিমা ঘন সেই রাতে। কেমন ভালবাসা?  আমাকেই তুমি ভাবি প্রেমে, হয়তো দুজনে একসাথে,এক হয়ে হাঁটি একই পথে।