রাজকুমারীর প্রতি

প্রিয় রাজকন্যা রাজকুমারী,
ভালবাসা কাকে বলে?  ভালবাসা কি? সেটা এতদিন জানা ছিল না।  যখন প্রথম তোমাকে দেখলাম ঠিক তখনই অনুভব করতে পারলাম ভালবাসাটা ঠিক কি? বুকের বাম পাশের শূন্যতা কি ভাবে মিটে যায়, তোমায় একটি বার দেখাতে কিংবা তোমার একটি এস এম এসে। তোমার দেখার পরই,  কেমন জানি ভিন্ন আমি হয়ে গেছি।আমাতে আমি  খুঁজে পাই না,  তোমাকে পাই।এখন স্বপ্ন দেখার জন্য ঘুমাতে হয় না,  কারণ আমার সমস্ত কল্পনা জুড়ে শুধু তুমি,  তুমিময়। স্বপ্ন আর কি চাই?  না। জানো মাঝে মাঝে মনে হয় যদি এমন হতো পৃথিবীটা, যেখানে শুধু তুমি আর আমি ছাড়া, কেউ নেই। দুজন দুজনার দিকে চেয়ে চেয়ে কাটিয়ে দিতাম সারাটা জীবন,  গভীর ভালবাসায়। আর জোছনা ভরা রাত,খোলা আকাশের নিচে তুমি আমার কুলে মাথা রেখে আবদার করছো,  ওই চাঁদটা আমি চাই!   আমি মুটো ভরে চাঁদের জোছনা মাকিয়েছি তোমার গায়ে।
তুমি চন্দ্রীমার চন্দ্রাবতী সেজেছিলে সে দিন রাতেই। আরও কতো কিছু।

সেদিন ই প্রথম বুঝা হয়েছিল,  ভালবাসার মানুষটা কি? তাকে ছাড়া নিজেকে কেন পাগল মনে হয়।  কেন পৃথিবীর মায়া ত্যাগ করে এই ভালবাসায়।

জানো রাজকুমারী,  রাত্রের নিদ্রা এখন বিদায় নিয়েছে চোখ থেকে, এই চোখে যে তোমার বসবাস।  উপমা দিয়ে আমি বলতে পারি না রাজকন্যা। তবে যতটুকু নিজেকে জানি,  তোমাকে ছাড়া একটা সেকেন্ড সময়ও যেন,  অনেক।

তুমি যেন মিশে থাকো  আমার আত্মায়,  আর আমি তোমায় সাজাই মনের মতো করে,  স্বপ্নের রং দিয়ে।এমনটাই কি হবে রাজকুমারী?

রাজকন্যা,  এ রকম-ই হয় ভালবাসা।তবে কি জানো এটা পাগলামি নয়। এটাই ভালবাসা। আর একে বুজতে হয়।  ভালবাসা কখনও এমনি হতে পারে না কিংবা রুপ দেখে।  যখন নিজের মধ্যে দিয়ে তোমার মনটা ভেসে উটে।  সেটাই ভালবাসা।আর তোমাকে দেখে এমনটাই হয়েছিলো।কি যেন একটা জিনিস তোমার কাছে আছে যা আমাকে আর্কষন করে।  যেমনটা লোহা চুম্বকে।  ঠিক সেই রকমটা হয়।

যে ছেলেটা ভালবাসার কিছুই জানতো না, সে কিভাবে এতটা ভালবাসা বুঝে যায়?
এটাই ভালবাসার অবাক শক্তি। যা সকল বাঁধা থেকে মুক্ত করে প্রেম কে। কোন শক্তিই জয়ি নয় এই শক্তির কাছে।

ইতি
শুভ্র (suvro)
"ছবিটা অন্ধকার চিত্র"

মাঝে মাঝে এ রকম মনে হয় যে আমি সম্পূর্ণ তোমার উপর নির্ভর। 

মন্তব্যসমূহ

সময়ের সেরা লেখার কানেকশন

বড় বোন

ভালবাসা

সুখ এবং পরিবার