সম্পর্ক
"সম্পর্ক" শব্দটার সাথে অনেকগুলো সম্পর্কের বিরোধ হয় কখনো কখনো। যে সম্পর্কগুলো এতোদিন ভালোবাসার বলে দাবী করতো, আজ সেগুলো অভিমান করে মুখ ফিরিয়ে থাকে শুধুই নিজের স্বার্থের কারণে। সম্পর্ক ভুলে যায় কী পরম মমতায় মা তার সন্তানকে আগলে রেখেছিলো এতোটা কাল!! কতগুলো তুচ্ছ কারণেই সম্পর্কেরা নিজেদের মধ্যেও তৈরি করে দেয় দুরত্ব!! আবার কতগুলো সম্পর্ক ঘৃণায় বিষাক্ত হয়ে উঠে ক্রমশ। এমনি ভাবেই বিরোধ চলতে থাকে বন্ধুর সাথে বন্ধুর, প্রেমিকের সাথে প্রেমিকার, বাবার সাথে ছেলের,ভাইয়ের সাথে ভাইয়ের, স্ত্রী র সাথে স্বামীর, এছাড়া আরো নানান সম্পর্কের মাঝে!
.
অথচ এরা সবাই ভালবাসা দিয়েই একদিন গড়ে তুলেছিল একটা সুন্দর সম্পর্ক। অনেকগুলো দিন ও ব্যয় করেছিল তাতে। তাহলে কেন তারা বিরোধ করে?
কেন নিজেদের গড়া ভালোবাসাকে মিথ্যে প্রমাণিত করে? কেন জীবনের গোনা কয়েকটা দিনের আনন্দ তারা নিতে জানে না?
কেন দীর্ঘদিন মনের কোণে জমিয়ে রাখা ক্ষোভ গুলোকে বিষিয়ে নীল করে তোলে??
কেন সম্পর্কের স্থান কখনো খুঁজে পাই বৃদ্ধাশ্রমে, কখনো বা আদালতে?
উত্তরগুলো জানা নেই,সমাধানের উপায়ও জানা নেই! শুধু সম্পর্ক গুলোকে ফিরে পাবার আশায় থাকে মন! বিরোধ নয়, ভালোবাসা দিয়ে নতুন করে "সম্পর্ক" শব্দটাকে মধুর করে তুলতে চায় সম্পর্কগুলো ।
.................
সম্পর্ক
লিখেছেন- Subarna Mukherjee

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন