আরও কিছু
ট্রেন চলছিলো ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে
প্রিয়ন্তীকে একবারই দেখেছিলাম!
খয়েরী শাড়ি আর ঘনকালো চুল।
বাতাসে উড়ছিলো বেশ!
আমি আর কিচ্ছু দেখিনি।
হৃদয় কাড়া সেই হাসি,
শান্ত অপরূপ একজোড়া চোখ!
সত্যি বলছি আমি আর কিচ্ছু দেখিনি।
প্রিয়ন্তীর হাতে কবিতার বই! জীবনানন্দ।
প্রিয়ন্তী কি তবে কবিতা প্রেমী ছিলো! কবিতা পড়ার ফাঁকে জানালায় চোখ,
তবে কি প্রিয়ন্তীও প্রকৃতি প্রেমী!
প্রিয়ন্তী তোমাকে নিয়েও অনেক কবিতা লেখা হয়েছে,
অনেকখানি আবেগ মিশে গেছে ডায়রির পাতায় পাতায়!
সেই কবিতা কি পড়বে কোনদিন?
ট্রেন ছেড়ে গেছে , নিয়ে গেছে প্রিয়ন্তী আর জীবনানন্দ,
নিয়ে গেছে খয়েরী শাড়ী, এলো চুল, একজোড়া সর্বনাশী চোখ।
আর কিছু কি নিয়ে গেছে সে? আর কিছু?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন